ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে যশোরে সচেতনতামূলক কর্মসূচি

রোহিত হোসেন রনি
  • আপডেট সময় : ০৭:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২ বার পঠিত

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে যশোর নগরীর ৬ নম্বর ওয়ার্ডে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) নগরীর ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়। এ সময় ডেঙ্গু ছড়ানোর কারণ, এডিস মশার প্রজননস্থল এবং রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয়।

লিফলেটে এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত টায়ার, বিভিন্ন পাত্র ও আঙিনায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানানো হয়। পাশাপাশি পানির পাত্র পরিষ্কার রাখা, অব্যবহৃত পাত্র উল্টে রাখা এবং দিনে-রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, আবুল কাশেম কালু, প্রফেসর কুদ্দুস হোসেন ও নওশের আলী।

এ ছাড়া জেলা মহিলা দলের নেত্রী জলি বেগম, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শেখ নোমান হোসেন, সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়ে। তাই ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবেও জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। এ জন্য সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

ট্যাগস :

ডেঙ্গু প্রতিরোধে যশোরে সচেতনতামূলক কর্মসূচি

আপডেট সময় : ০৭:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬