স্বামীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৭:৪০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ বার পঠিত

যশোরের চৌগাছায় স্বামী হীরার মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী কেয়া খাতুন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে কেয়া খাতুন অভিযোগ করেন, তার স্বামী হীরা ২০০২ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক কারণে বিভিন্ন সময়ে তিনি হয়রানির শিকার হয়েছেন বলেও দাবি করেন কেয়া খাতুন।
তিনি জানান, গত ২১ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে চৌগাছা হাসপাতালের সামনে থেকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তার স্বামীকে নিয়ে যায়। পরে একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
কেয়া খাতুন অভিযোগ করেন, স্থানীয় একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে তার স্বামীকে হয়রানি করছে। তিনি তার স্বামীর বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে তার স্বামীর দ্রুত মুক্তির দাবিও জানান তিনি।
























