ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মাদক-অস্ত্রের অভিযোগ ও শৃঙ্খলাভঙ্গ

জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ বার পঠিত

মাদক ব্যবসা ও অস্ত্রধারী হিসেবে অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসদাচরণের অভিযোগে জাতীয় যুবশক্তির যশোর জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মোঃ রূপম আহসান অর্ণবকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় যুবশক্তি, যশোর জেলা আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংগঠন সূত্রে জানা যায়, এনসিপির নির্বাচন-পূর্ববর্তী একটি আলোচনা সভায় হাঙ্গামা সৃষ্টি, জেলা পরিষদ ও পানি উন্নয়ন বোর্ডে গিয়ে অসৌজন্যমূলক আচরণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে রূপম আহসান অর্ণবের বিরুদ্ধে। এসব অভিযোগের পাশাপাশি সাংগঠনিক দায়িত্ব পালনে শৃঙ্খলাভঙ্গের বিষয়টিও বহিষ্কারের সিদ্ধান্তের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়।

এদিকে, স্থানীয় সংবাদ প্রতিবেদনে যশোরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় র‍্যাবের একটি অভিযানের প্রসঙ্গেও রূপম আহসান অর্ণবের নাম এসেছে। ওই প্রতিবেদনে তাকে মাদক ব্যবসা ও অস্ত্রধারণের অভিযোগে অভিযুক্ত এবং অভিযানের সময় পলাতক হিসেবে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ওই অভিযানে অস্ত্র ও মাদক-সংক্রান্ত ঘটনায় একজনকে আটক করা হলেও অর্ণব ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

জাতীয় যুবশক্তির যশোর জেলা আহ্বায়ক কমিটি জানিয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা, নীতিমালা ও সংগঠনের ভাবমূর্তি রক্ষার স্বার্থে অভিযোগগুলো বিবেচনায় নিয়ে রূপম আহসান অর্ণবকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠন সংশ্লিষ্টরা জানান, জাতীয় যুবশক্তির সাংগঠনিক শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

মাদক-অস্ত্রের অভিযোগ ও শৃঙ্খলাভঙ্গ

জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

আপডেট সময় : ১০:৩৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬