কেইউজে নেতাদের ফুলেল শুভেচ্ছা জানাল বীমা কর্মচারী ইউনিয়ন
- আপডেট সময় : ১০:১৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ৯ বার পঠিত

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর নবনির্বাচিত নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সাধারণ বীমা করপোরেশন আঞ্চলিক কর্মচারী ইউনিয়নের নেতারা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে সাধারণ বীমা করপোরেশন আঞ্চলিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সদস্য মিঠুন মণ্ডল ও রেজাউল করিম নয়ন ফুল দিয়ে নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও চ্যানেল নাইনের খুলনা বিভাগীয় প্রধান সুনীল দাস, সাধারণ সম্পাদক ও গাজী টিভির স্টাফ রিপোর্টার শেখ লিয়াকত হোসেন, কেইউজের সিনিয়র সদস্য, এশিয়ান টিভি ও দৈনিক ভোরের কাগজের খুলনা বিভাগীয় প্রধান বাবুল আক্তার, মোহনা টেলিভিশনের খুলনা প্রতিনিধি শহীদুল হাসান, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার রুহুল আমীনসহ সংগঠনের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।
সৌজন্য সাক্ষাৎকালে সাধারণ বীমা করপোরেশন আঞ্চলিক কর্মচারী ইউনিয়নের নেতারা সরকারি প্রতিষ্ঠান হিসেবে সাধারণ বীমা করপোরেশনের কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরতে এবং সেগুলোর সমাধানে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
এ সময় উভয় পক্ষ সাংবাদিকতা, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।




















