ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ৮ বার পঠিত

যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৮ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপির একটি টহল দল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে চোরাচালানের উদ্দেশ্যে আনা ২৯টি ভারতীয় শাড়ি, একটি কম্বল, ৮ কেজি ফুসকা, ১৫০টি চকলেট এবং ৩৫৬টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭ হাজার ৫২৮ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

আপডেট সময় : ০৯:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬