ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার থেকে যশোরসহ সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ২৬ বার পঠিত

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে যশোরসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট পালনের ঘোষণা দেওয়া হয়েছে। দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে এ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছে সংগঠনটি।

সমিতির নেতারা জানান, আগামী ২৮ জুলাইয়ের মধ্যে তাদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ২৯ জুলাই সকাল ৬টা থেকে দেশব্যাপী অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে।

সোমবার যশোর অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে জেলার অ্যাম্বুলেন্স মালিকরা কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ধর্মঘটে সক্রিয়ভাবে অংশ নেওয়ার ঘোষণা দেন।

সংগঠনটির ৫ দফা দাবির মধ্যে রয়েছে— অ্যাম্বুলেন্সকে ভাড়ায় পরিচালিত যানবাহন হিসেবে উপযুক্ত নিবন্ধনের ব্যবস্থা করা, অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা বাস্তবায়ন, প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা, হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের টোলমুক্ত সুবিধা কার্যকর করা এবং লাশবাহী ফ্রিজার ভ্যান ও লাশ বহনকারী অ্যাম্বুলেন্সের জন্য টোল ফ্রি সুবিধাসহ ২৪ ঘণ্টা জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।

এদিকে, ধর্মঘট কার্যকর হলে যশোরসহ দেশের বিভিন্ন স্থানে জরুরি রোগী পরিবহন, হাসপাতালে রোগী আনা-নেওয়া এবং আন্তঃজেলা রোগী স্থানান্তর কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে জরুরি চিকিৎসাসেবা গ্রহণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ পরিস্থিতিতে জনদুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির মধ্যে দ্রুত আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছে সংকট নিরসনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

ট্যাগস :

বুধবার থেকে যশোরসহ সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ঘোষণা

আপডেট সময় : ১০:৩৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬