ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
এসপির গাড়ি ঘিরে উত্তেজনা

এমপি গোলাম রসুলকে ঘিরে বিরোধ মেটাতে ডিসি কার্যালয়ে বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ১১ বার পঠিত

যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে ঘিরে সৃষ্ট পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিরসনে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি আপোষ-মীমাংসা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে জেলা পুলিশ সুপারের গাড়ি ঘিরে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পরে তা শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসক আশেক হাসান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল, সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষ, অভিভাবক প্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার শেষে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, উভয় পক্ষই ওই সিদ্ধান্তে সম্মতি জানিয়ে সভাস্থল ত্যাগ করেন।

তবে সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। মাদ্রাসা ও অভিভাবক পক্ষের প্রায় ২০ থেকে ২৫ জন ব্যক্তি জেলা পুলিশ সুপারের গাড়ির গতিরোধ করেন। এ সময় তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নেওয়ার দাবি জানান।

পরে পুলিশ সদস্যরা উপস্থিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে জেলা পুলিশ সুপারের গাড়ি নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় কোনো সংঘর্ষ, ভাঙচুর, হতাহতের ঘটনা বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি। প্রশাসন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ট্যাগস :

এসপির গাড়ি ঘিরে উত্তেজনা

এমপি গোলাম রসুলকে ঘিরে বিরোধ মেটাতে ডিসি কার্যালয়ে বৈঠক

আপডেট সময় : ০৮:৩১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬