ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ২৯ বার পঠিত

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত শিক্ষক মাকসুদুর রহমান সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোনাবাড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত। বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে প্রাইভেটও পড়ান তিনি।

অভিযোগকারী পরিবারের দাবি, গত ১১ আগস্ট প্রাইভেট পড়ানোর সময় ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন মাকসুদুর রহমান। বিষয়টি জানতে পেরে ছাত্রীর অভিভাবকেরা বিদ্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেন। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোজনীল আনোয়ার বলেন, এক দম্পতি তাঁদের মেয়েকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ করেছেন। অভিযুক্ত শিক্ষক অভিযোগ স্বীকার করেছেন বলেও আমাদের জানানো হয়েছে। বিদ্যালয়ে বর্তমানে কোনো ব্যবস্থাপনা কমিটি নেই। তাই জেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শে তাঁকে বিদ্যালয়ের সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে। পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রিয়াজুল হক মিল্টন বলেন, অভিযোগের বিষয়টি জানার পর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক মাকসুদুর রহমান। তিনি বলেন, ‘আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি সম্পূর্ণ নির্দোষ।’ অভিযোগের বিষয়ে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ট্যাগস :

যশোরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

আপডেট সময় : ১০:১৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬