ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানকে নানিয়ারচর বিএনপির শুভেচ্ছা

রাঙামাটি সংবাদদাতা
  • আপডেট সময় : ১২:০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ১৬ বার পঠিত

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নানিয়ারচর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান দলের নানিয়ারচর উপজেলা শাখার সভাপতি নুরুজ্জামান ও সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার।

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পাশাপাশি নানিয়ারচর উপজেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।

এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। এর সুফল নানিয়ারচর উপজেলার জনগণও পাবেন বলে তাঁরা প্রত্যাশা করেন।

সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।

ট্যাগস :

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানকে নানিয়ারচর বিএনপির শুভেচ্ছা

আপডেট সময় : ১২:০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬