যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে ৩ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুরু
- আপডেট সময় : ১০:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪ বার পঠিত

যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের প্রশিক্ষক মুজিবুর রহমান কর্মশালাটি পরিচালনা করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোরের চেয়ারম্যান জি এম আবু ফয়সাল, নির্বাহী সচিব গাউসুল আযম, পরিচালক মোস্তফা কামালসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তারা।
কর্মশালায় বক্তারা বলেন, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। সময়ের সঙ্গে শিক্ষাব্যবস্থায় নানা পরিবর্তন আসছে। এসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা সমৃদ্ধ করতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদান আরও আধুনিক, প্রাণবন্ত ও কার্যকর হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য উন্নত ও কার্যকর শেখার পরিবেশ তৈরিতেও এ প্রশিক্ষণ সহায়ক হবে।
























