নড়াইলে ইয়াবাসহ নারী গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৩৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ২০ বার পঠিত

নড়াইলে মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবাসহ ফাতেমা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর স্বামী সৈয়দ হোসেন আলী (৪০) পালিয়ে যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। পলাতক সৈয়দ হোসেন আলী নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, অভিযানের সময় ফাতেমা বেগমের দেহ তল্লাশি করে তাঁর ডান হাতে থাকা একটি নীল রঙের জিপারের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় অ্যামফিটামিনযুক্ত কমলা রঙের ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১২ গ্রাম।
অধিদপ্তরের সরবরাহ করা ডিজিটাল স্কেলের মাধ্যমে ঘটনাস্থলেই উদ্ধার করা মাদকদ্রব্যের ওজন পরিমাপ করা হয় এবং জব্দতালিকা প্রস্তুত করা হয়।
অধিদপ্তর সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী-স্ত্রী যোগসাজশে দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাদকদ্রব্যের ব্যবসা করে আসার তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। তবে এ তথ্য তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ ও ফাতেমা বেগমকে গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত-২০২৬)-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৪১ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজুর জন্য সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এদিকে পলাতক আসামি সৈয়দ হোসেন আলীকে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।






















