ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াগাতীর বিভিন্ন মোড়ে রাসেল মোল্লার সুসজ্জিত তোরণ

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ১০:২৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন ৭ নম্বর জয়নগর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লা গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।

এদিকে রাসেল মোল্লার সমর্থকদের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে সুসজ্জিত তোরণ নির্মাণ করা হয়েছে। নড়াগাতী থানার পাশ থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন সড়ক ও মোড়ে এসব তোরণ স্থাপন করা হয়েছে। তোরণগুলোতে চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার ছবি এবং ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশার বার্তা রয়েছে।

চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং জনসম্পৃক্ততার মাধ্যমে তাঁর প্রার্থিতার কথা তুলে ধরছেন। তাঁর সমর্থকদের ভাষ্য, সাবেক ছাত্রনেতা ও প্রবাসজীবনে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে রাসেল মোল্লা তরুণ নেতৃত্বের প্রতিনিধিত্ব করছেন।

গণসংযোগকালে রাসেল মোল্লা ইউনিয়নবাসীর সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং তাঁদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :

নড়াগাতীর বিভিন্ন মোড়ে রাসেল মোল্লার সুসজ্জিত তোরণ

আপডেট সময় : ১০:২৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬