ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুমিল্লায় ধানক্ষেত থেকে যশোরের নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার Logo বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়া’র বিরুদ্ধে এক সহকারী রাজস্ব কর্মকর্তা পেটানোর অভিযোগ Logo অভিযোগকারীকে দেখে নেওয়ার হুমকি দিলেন আনসার কর্মকর্তা রউফ Logo তালা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত মালামাল বিক্রি নিয়ে প্রশ্ন Logo যশোরে শেষ হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo রামনগর ইউনিয়নের ৯টি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় গ্রাম পুলিশ Logo নড়াইলের পেড়লীতে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা Logo কুয়াদায় মাদকসহ দুই কারবারী আটক Logo শার্শায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার Logo শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাথরঘাটায় প্রশাসনের প্রস্তুতি সভা
খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব: আব্দুর রউফ

শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

আব্দুর রশিদ, সাতক্ষীরা
  • আপডেট সময় : ০৩:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ৩০ বার পঠিত

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে শাঁখরা বাজার এলাকায় ভোমরা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সংস্কার কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সংস্কার কাজের উদ্বোধন করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছি, তো কী হয়েছে। আমার দল তো রাষ্ট্রীয় ক্ষমতায়। আমি তো বিজয়ী। সাতক্ষীরার উন্নয়নে যে কাজই হোক না কেন, আমাদের হাত দিয়েই হবে।

তিনি বলেন, বিএনপি দেশের উন্নয়নে কাজ করবে। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিভিন্ন বক্তব্য দেন।

আব্দুর রউফ আরও বলেন, আপনাদের পাশে ছিলাম এবং যতদিন বেঁচে আছি, আপনাদের পাশে সুখে-দুঃখে থাকব। সম্প্রতি একটি দল জনগণের কাছে বাহবা পাওয়ার জন্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তারা নাকি এই ব্রিজের জন্য বরাদ্দ এনেছে। মানুষকে বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখানো ছাড়া তাদের আর কোনো কাজ নেই।

তিনি বলেন, আমি আজ সংস্কার কাজের উদ্বোধন করে যাচ্ছি এবং আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই বেইলি ব্রিজ ভেঙে খুব শিগগিরই এখানে পাকা ব্রিজ নির্মাণ করব, ইনশাল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনে পরাজিত হওয়ার পরও আব্দুর রউফ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তাদের দাবি, তাঁর উদ্যোগে শাঁখরা-কোমরপুর এলাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়া বেইলি ব্রিজটির সংস্কার কাজ শুরু হয়েছে। পাশাপাশি সাতক্ষীরার রাস্তা-ঘাট, স্কুল-কলেজ-মাদ্রাসা, মসজিদ ও মন্দিরের উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

বক্তারা জানান, শাঁখরা-কোমরপুর ব্রিজ সংস্কারের জন্য প্রথমে ৬ লাখ ৫৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। ওই অর্থে সম্পূর্ণ সংস্কার সম্ভব না হওয়ায় পরবর্তীতে ২০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের অর্থ থেকে ব্রিজটির সংস্কারের জন্য ৪৫ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ের উদ্যোগ নেওয়া হয়।

দীর্ঘদিন পর ব্রিজটির সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। এ সময় এলাকাবাসী আব্দুর রউফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, ভোমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান, ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, ভোমরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খালিদ হোসেন, যুবদল নেতা লাল্টু, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ব্রিজটির সংস্কার কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ড্রিম ভিশন কন্সট্রাকশন।

ট্যাগস :

খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব: আব্দুর রউফ

শাঁখরা বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন

আপডেট সময় : ০৩:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬