ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুমিল্লায় ধানক্ষেত থেকে যশোরের নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার Logo বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়া’র বিরুদ্ধে এক সহকারী রাজস্ব কর্মকর্তা পেটানোর অভিযোগ Logo অভিযোগকারীকে দেখে নেওয়ার হুমকি দিলেন আনসার কর্মকর্তা রউফ Logo তালা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত মালামাল বিক্রি নিয়ে প্রশ্ন Logo যশোরে শেষ হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo রামনগর ইউনিয়নের ৯টি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় গ্রাম পুলিশ Logo নড়াইলের পেড়লীতে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা Logo কুয়াদায় মাদকসহ দুই কারবারী আটক Logo শার্শায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার Logo শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাথরঘাটায় প্রশাসনের প্রস্তুতি সভা

নড়াইলের পেড়লীতে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৮:৫৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ১৪ বার পঠিত

‘আপনার চোখকে ভালোবাসুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানুষের চোখের গুরুত্ব, চোখের যত্ন, দৃষ্টিশক্তি রক্ষা ও অন্ধত্ব প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লীতে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘এক্সপ্যান্ডিং সাসটেইনেবল মডেল অফ ভিশন সেন্টার টু ডেলিভার কমপ্রিহেনসিভ প্রাইমারি আই কেয়ার সার্ভিসেস ইন রুরাল বাংলাদেশ’ প্রকল্পের আওতায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে বিকেলে পেড়লীতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পেড়লী উত্তরপাড়া ব্যারিস্টার হাফিজ হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। এতে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক এহসানুল কবীর, প্রোগ্রাম হেড মীর মিজানুর রহমান, পেড়লী ভিশন সেন্টারের সমন্বয়কারী কামাল হোসেনসহ কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে পেড়লী ভিশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে, বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে পেড়লী ভিশন সেন্টারে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ১১৫ জন রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেওয়া হয়। এর মধ্যে ২৬ জনকে বিনামূল্যে চশমা এবং ৪৭ জনকে ওষুধ দেওয়া হয়।

এ ছাড়া ছানিজনিত রোগে আক্রান্ত ২৮ জন রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও লেন্স সংযোজনের জন্য খুলনার শিরোমণিতে বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গ্রামীণ এলাকায় টেকসই ভিশন সেন্টারভিত্তিক প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিচালিত কার্যক্রমের অংশ হিসেবে পেড়লী ভিশন সেন্টার স্থানীয় মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ট্যাগস :

নড়াইলের পেড়লীতে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০৮:৫৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬