ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক, সম্পাদক মাসুদুজ্জামান মিঠু

নাগরিক অধিকার আন্দোলন যশোরের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ১৩ বার পঠিত

যশোরের সামাজিক সংগঠন ‘নাগরিক অধিকার আন্দোলন, যশোর’-এর ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় শহরের নিউমার্কেট এলাকার চৌধুরী কিচেন’সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি মনোনীত করা হয়।

নবগঠিত কমিটিতে ‘রাইটস্ যশোর’’র নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিককে সভাপতি এবং মাসুদুজ্জামান মিঠুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহসভাপতি মতিয়ার রহমান (নির্বাহী পরিচালক, সারথী লজিস্টিক), বোরহানুস সুলতান (সাবেক অধ্যক্ষ) ও হাজী সেলিম (সাবেক ডেপুটি কন্ট্রোলার অব অ্যাকাউন্টস); যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ ও মাস্টার আশরাফুজ্জামান বাবু; সাংগঠনিক সম্পাদক জাহিদ গোলদার; কোষাধ্যক্ষ তাসলিমা আক্তার লিপা; প্রচার সম্পাদক মশিয়ার রহমান; দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আশরাফুল আলম বিপ্লব; পরিবেশ সম্পাদক আহসানউল্লাহ ময়না; আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কায়েস এবং সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক অখিল চক্রবর্তী।

কমিটি গঠন শেষে নবনির্বাচিত সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক উপস্থিত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, যশোরের নাগরিক অধিকার সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং সর্বসাধারণের যৌক্তিক দাবি আদায়ে সংগঠনটি একটি কার্যকর ও গ্রহণযোগ্য সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে। সভা শেষে উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :

সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক, সম্পাদক মাসুদুজ্জামান মিঠু

নাগরিক অধিকার আন্দোলন যশোরের নতুন কমিটি গঠন

আপডেট সময় : ০৯:৩১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬