ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে মেহগনি বাগান থেকে দুটি ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১১ বার পঠিত

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় একটি মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের একটি মেহগনি বাগান থেকে ককটেল দুটি উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, বালুন্ডা গ্রামের আশানুর রহমানের বাড়ির পাশের একটি মেহগনি বাগানে স্থানীয়রা একটি সাদা রঙের প্লাস্টিকের হাতব্যাগ দেখতে পান। ব্যাগটি সন্দেহজনক মনে হলে তারা ভেতরে ককটেল সদৃশ দুটি বস্তু দেখতে পান এবং বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল দুটি উদ্ধার করে হেফাজতে নেয়।

ওসি আরও জানান, কে বা কারা ককটেলগুলো সেখানে রেখে গেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার করা আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

ট্যাগস :

বেনাপোলে মেহগনি বাগান থেকে দুটি ককটেল উদ্ধার

আপডেট সময় : ০৪:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬