ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল বন্দরে সাদা মাছের চালানে ৩৬০ কেজি ইলিশ জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ১৯ বার পঠিত

বেনাপোল স্থলবন্দর দিয়ে সাদা মাছের ঘোষণায় আমদানি করা একটি চালান থেকে ঘোষণা-বহির্ভূত ১২ কার্টন (প্রায় ৩৬০ কেজি) ভারতীয় ইলিশ মাছ জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা মাছ বিধি অনুযায়ী নিলামে বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, গত ২২ জুলাই ভারত থেকে ‘স্বর্ণালী এন্টারপ্রাইজ’ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৪৬৪ প্যাকেজে মোট ২৬ হাজার ৩১০ কেজি (গ্রস) এবং ১৩ হাজার ৮৬৪ কেজি (নিট) ওজনের সাদা মাছ আমদানি করে। মেনিফেস্ট নম্বর ৪৪৬৮৯-এর ওই চালানের সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল সাউন্ড শিপিং লাইনস লিমিটেড।

বেনাপোল কাস্টমসের সুপারিনটেনডেন্ট আরিফুল ইসলাম জানান, পণ্য চালানের কায়িক পরীক্ষা চলাকালে ঘোষিত সাদা মাছের পরিবর্তে ১২টি কার্টনে প্রায় ৩৬০ কেজি ভারতীয় ইলিশ মাছ পাওয়া যায়। ঘোষণাবহির্ভূত পণ্য আমদানির বিষয়টি নিশ্চিত হওয়ায় মাছগুলো জব্দ করে কাস্টমসের হেফাজতে রাখা হয়েছে। শিগগিরই বিধি অনুযায়ী সেগুলো নিলামে বিক্রি করা হবে।

স্থানীয় ব্যবসায়ীরা এ ধরনের মিথ্যা ঘোষণার মাধ্যমে পণ্য আমদানির ঘটনা রোধে বন্দরে কাস্টমসের নজরদারি আরও জোরদার এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন-এর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস :

বেনাপোল বন্দরে সাদা মাছের চালানে ৩৬০ কেজি ইলিশ জব্দ

আপডেট সময় : ১০:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬