ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ২৪ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে নিয়োগ পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসানকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, তাঁর যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, সে পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নবনিযুক্ত কোষাধ্যক্ষ ২৭ ডিসেম্বর ২০২০ তারিখের ২৬৭ নম্বর প্রজ্ঞাপনের বিধান অনুযায়ী মাসিক সম্মানী এবং অন্যান্য প্রাপ্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও বিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্বের পাশাপাশি উপাচার্য কর্তৃক অর্পিত দায়িত্বও পালন করতে হবে।

নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “আমি নিয়োগের চিঠি পেয়েছি। যত দ্রুত সম্ভব যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান করে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করব।”

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বর্তমানে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। এছাড়া তিনি বিএনপিপন্থী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর হাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্যাগস :

যবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান

আপডেট সময় : ০৭:৫০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬