ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ৯ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে যশোরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ আগষ্ট) বাংলাদেশ শিশু একাডেমি, যশোর জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন খান খোকন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক ও এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন লেখক ও সাবেক উপাধ্যক্ষ প্রফেসর খন্দকার কামরুল ইসলাম এবং লেখক ও গবেষক অধ্যাপক কাজী শওকত শাহী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহানুর রহমান সোহাগ। আলোচনা সভা শেষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম ও বিশেষ অতিথি দেলোয়ার হোসেন খান খোকন বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারী, প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশু, তাদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শিশুদের সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

ট্যাগস :

যশোরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ১১:৪১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬