ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ডাকাতির পরিকল্পনার অভিযোগ

যশোরে বিজিবির পোশাক-ওয়াকিটকিসহ তিন ভুয়া সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ৭ বার পঠিত

যশোর শহরে বিশেষ অভিযান চালিয়ে বিজিবির সরকারি পোশাক, ওয়াকিটকি, হাতকড়া ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আটক ব্যক্তিরা নিজেদের বিজিবির সদস্য পরিচয় দিলেও পরে তারা স্বীকার করেন, তারা বিজিবির সদস্য নন; সরকারি পোশাক ব্যবহার করে বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। শনিবার (১ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটে যশোর কোতোয়ালি মডেল থানার ষষ্ঠিতলা এলাকার একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ষষ্ঠিতলায় রবীন্দ্রনাথ রাহার বাড়ির তৃতীয় তলার একটি ভাড়া বাসায় অভিযান চালায়। বাড়ির মালিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দরজায় কড়া নাড়লে একজন নিজেকে বিজিবির সদস্য পরিচয় দিয়ে দরজা খুলে দেন। পরে ঘরে থাকা আরও দুজনও নিজেদের বিজিবির সদস্য দাবি করেন।

পরিচয়পত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন এবং সন্দেহজনক আচরণ করেন। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, তারা বিজিবির সদস্য নন। বরং বিজিবির সরকারি পোশাক ব্যবহার করে যশোরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

আটক ব্যক্তিরা হলেন, শার্শা উপজেলার গোগা গাজীপাড়া গ্রামের উজ্জল হোসেন (৩০), হরিশচন্দনপুর পূর্বপাড়া গ্রামের আনারুল ইসলাম (৩২) এবং একই এলাকার তোফাজ্জেল হোসেন (৩০)। অভিযানে উজ্জল হোসেনের শয়নকক্ষ থেকে এক সেট বিজিবির সরকারি পোশাক, দুটি স্টিলের হাতকড়া, দুটি ওয়্যারলেস (ওয়াকিটকি) সেট, একটি চাইনিজ কুড়াল, দুটি কাটারি, একটি লোহা কাটার (গ্রাইন্ডার) মেশিন, একটি তালা কাটার মেশিন, একটি হ্যাকসো ব্লেড, একটি তালা কাটার যন্ত্র এবং একটি নোজ প্লাস জব্দ করা হয়।

ডিবি পুলিশ জানায়, আটক উজ্জল হোসেনের বিরুদ্ধে পূর্বে পাঁচটি এবং তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রোববার (২ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

ডাকাতির পরিকল্পনার অভিযোগ

যশোরে বিজিবির পোশাক-ওয়াকিটকিসহ তিন ভুয়া সদস্য আটক

আপডেট সময় : ০৬:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬