ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপির বাড়িতে হামলার প্রতিবাদে বাঘারপাড়ায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ১৭ বার পঠিত

যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে হামলা, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের বাঘারপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাঘারপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, একজন জনপ্রতিনিধির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং সব ধরনের সহিংসতা পরিহারের আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন বাঘারপাড়া পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যক্ষ জিল্লুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল আলিম এবং পৌর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাঈদুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গণতান্ত্রিক পরিবেশে মতের ভিন্নতা থাকতেই পারে, তবে হামলা, ভাঙচুর ও সহিংসতার কোনো স্থান নেই। তারা অধ্যাপক গোলাম রসুল এমপির বাড়িতে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

প্রতিবাদ কর্মসূচিতে উপজেলা ও পৌর এলাকার জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। সমাবেশ থেকে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

ট্যাগস :

এমপির বাড়িতে হামলার প্রতিবাদে বাঘারপাড়ায় বিক্ষোভ

আপডেট সময় : ০৭:৫৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬