ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

যশোরের কেশবপুরে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দীন ইসলাম।

বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর পাশাপাশি সামাজিক সচেতনতা, নৈতিক মূল্যবোধ ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা দুর্নীতির কুফল সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি যুক্তিবোধ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জন করে।

প্রতিযোগিতায় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় ও সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অর্ক পাল। অনুষ্ঠানে দুদকের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেশবপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

আপডেট সময় : ০৯:১৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬