ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের ব্যবসায়ী তাওহীদ হাসান বাবু আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ৫০ বার পঠিত

যশোরের ঐতিহ্যবাহী বিপণিবিতান জেস টাওয়ারের ‘চমক ফ্যাশন’-এর স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী তাওহীদ হাসান বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি মরহুম বান্দা হাজি নেছার উদ্দিন আহমেদের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। বাদ জুমা তাঁর জানাজার নামাজ যশোর শহরের বারান্দিপাড়া নাঈম মসজিদে অনুষ্ঠিত হয়। পরে যশোর শহরের কারবালা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাওহীদ হাসান বাবু জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্বর্ণলতা নিউজ-এর প্রকাশক ও সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী মীর মোশাররফ হোসেন বাবুর শ্যালক ছিলেন। তাঁর মৃত্যুতে স্বর্ণলতা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সহকর্মী এই ব্যবসায়ীর অকাল মৃত্যুতে জেস টাওয়ারের ব্যবসায়ীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

এক শোকবার্তায় স্বর্ণলতা নিউজের নির্বাহী সম্পাদক সুনীল ঘোষ, কারিগরি বিষয়ক সম্পাদক তিলক পাল, নেট অফিস অরবিটের যশোর অফিসের অ্যানালিস্ট হাদিউজ্জামান মুন, হিসাবরক্ষক খালিদসহ প্রতিষ্ঠানের সহকর্মীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানান।

ট্যাগস :

যশোরের ব্যবসায়ী তাওহীদ হাসান বাবু আর নেই

আপডেট সময় : ১০:৫৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬