ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবির আব্দুল ওয়াহেদ স্কাউটসের মেডেল অব মেরিট সম্মাননায় ভূষিত 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ২২ বার পঠিত

বাংলাদেশ স্কাউটসের অন্যতম সর্বোচ্চ সম্মাননা ‘মেডেল অব মেরিট’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার ও সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ।

বাংলাদেশ স্কাউটসের আহ্বায়ক এহসানুল হক এবং সদস্য সচিব মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) স্বাক্ষরিত এক সম্মাননাপত্রের মাধ্যমে তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়।

সম্মাননাপত্রে উল্লেখ করা হয়, স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে আব্দুল ওয়াহেদের ব্যক্তিগত উদ্যোগ, নেতৃত্ব এবং অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বাংলাদেশ স্কাউটসের ঐতিহ্যবাহী ‘মেডেল অব মেরিট’ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে।

সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় আব্দুল ওয়াহেদ বলেন, “এই অনন্য অর্জনে আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট আরও এক ধাপ এগিয়ে গেল। মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহায়তায় আগামীতেও আমরা দেশ গঠন এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাব। আশা করি, আমার এই অ্যাওয়ার্ড প্রাপ্তি রোভার স্কাউটের শিক্ষার্থীদের আরও বেশি উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।”

তিনি আরও বলেন, এ সম্মাননা ব্যক্তিগত অর্জনের পাশাপাশি যবিপ্রবি রোভার স্কাউট পরিবারের সম্মিলিত প্রচেষ্টা ও সাফল্যের স্বীকৃতি। ভবিষ্যতেও স্কাউটিংয়ের আদর্শ ধারণ করে সমাজসেবা ও নেতৃত্ব বিকাশে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, আব্দুল ওয়াহেদ বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে যবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের নেতৃত্ব দিয়ে স্কাউট আন্দোলনের বিকাশ, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

ট্যাগস :

যবিপ্রবির আব্দুল ওয়াহেদ স্কাউটসের মেডেল অব মেরিট সম্মাননায় ভূষিত 

আপডেট সময় : ০৭:২৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬