ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল অ্যাপেক্স ক্লাব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ২২ বার পঠিত

‘সার্ভিস, সিটিজেনশিপ ও ফেলোশিপ’—এই তিন মূলনীতিকে সামনে রেখে অ্যাপেক্স ক্লাব অব যশোরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) শহরের গোলপাতা মসজিদ সংলগ্ন শংকরপুর এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও উপহার দেওয়া হয়। অ্যাপেক্স ক্লাব অব যশোরের সভাপতি অ্যাপেক্সিয়ান খুরশীদ আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন অ্যাপেক্স বাংলাদেশ জেলা-০৬-এর ডিস্ট্রিক্ট গভর্নর অ্যাপেক্সিয়ান জসিম উদ্দিন খান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল কাদের, সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক দীপ্তি মিত্র এবং অ্যাপেক্স বাংলাদেশ জেলা-০৬-এর পিডিজি অ্যাপেক্সিয়ান আসাদুজ্জামান শাহীন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি অ্যান্ড ডিএনই এডিটর (২০২৬) অ্যাপেক্সিয়ান কামরুজ্জামান মিলন। অনুষ্ঠানে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাত ধরেই একটি আলোকিত ও উন্নত সমাজ বিনির্মিত হবে।’

সভাপতির বক্তব্যে খুরশীদ আলম বাবু বলেন, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেওয়া এবং তাদের সমাজসেবামূলক কাজে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

যশোরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল অ্যাপেক্স ক্লাব

আপডেট সময় : ১০:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬