ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না-সারজিস আলম

রাঙামাটি সংবাদদাতা
  • আপডেট সময় : ১১:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ১৬ বার পঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনার এ দেশের মাটিতে কোনোদিন সমাধি হবে না, ফিরে আসার কোনো সমাদরও হবে না। তাঁর কর্মফলই তাঁর পতনের কারণ। বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদে জনগণের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জেলা পরিষদকে কোনো রাজনৈতিক দলের স্থানীয় কমিটিতে পরিণত করা হলে সেখানে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ৫০০ শয্যার পূর্ণাঙ্গ ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার পাশাপাশি মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

পার্বত্য অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে সারজিস আলম বলেন, বিভিন্ন সময়ে এ অঞ্চলের উন্নয়নে বড় অঙ্কের বরাদ্দ দেওয়া হলেও প্রত্যন্ত এলাকার যোগাযোগ, চিকিৎসা ও শিক্ষাব্যবস্থায় এখনো নানা সংকট রয়েছে। উন্নয়নের জন্য বরাদ্দ করা অর্থ কোথায়, কীভাবে ব্যয় হচ্ছে—তা জনগণের কাছে স্বচ্ছ করতে হবে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মানুষের আত্মত্যাগের বিনিময়ে রাজনৈতিক অধিকার ও স্বাধীনভাবে কথা বলার সুযোগ তৈরি হয়েছে। সেই জায়গা থেকেই এনসিপি পরিবর্তনের রাজনীতি নিয়ে সামনে এসেছে।

সভায় এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দীন, জাতীয় যুব শক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ, এনসিপি রাঙামাটি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রিয় চাকমা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহেদুল আলম শাকিল, শ্রমিক শক্তির সংগঠক আমির উদ্দিন চৌধুরী ও জেলা কমিটির সহ-সভাপতি রিন্টু দেওয়ানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না-সারজিস আলম

আপডেট সময় : ১১:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬