ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নৌবাহিনীতে পদোন্নতি পেলেন নড়াইলের মোহাম্মদ হাসান রানা

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০২:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২ বার পঠিত

বাংলাদেশ নৌবাহিনীতে কমোডর পদে পদোন্নতি পেয়েছেন নড়াইলের কৃতি সন্তান মোহাম্মদ হাসান (রানা)। তার এ পদোন্নতিতে নড়াইলবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

নড়াইলের বিশিষ্ট সমাজসেবক ও দৈনিক আমার সংগ্রাম পত্রিকার সিনিয়র এডিটর হাজী নুর মোহাম্মদ এক শুভেচ্ছা বার্তায় বলেন, মোহাম্মদ হাসান (রানা) শুধু নড়াইলের গর্ব নন, তিনি সমগ্র বাংলাদেশের গর্ব। তার এই পদোন্নতিতে আমরা নড়াইলবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তিনি তার মেধা, সততা ও দেশপ্রেম দিয়ে বাংলাদেশ নৌবাহিনীকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে আমাদের বিশ্বাস।

তিনি কমোডর মোহাম্মদ হাসান (রানা)-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ ছাড়া দৈনিক আমার সংগ্রাম পত্রিকার পরিবারের পক্ষ থেকেও কমোডর মোহাম্মদ হাসানকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। পত্রিকার সম্পাদক বলেন, দেশের প্রতিরক্ষা বাহিনীতে নড়াইলের সন্তানদের এ অগ্রযাত্রা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

উল্লেখ্য, কমোডর মোহাম্মদ হাসান (রানা) তার কর্মজীবনে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর পদোন্নতিতে নড়াইলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।

ট্যাগস :

নৌবাহিনীতে পদোন্নতি পেলেন নড়াইলের মোহাম্মদ হাসান রানা

আপডেট সময় : ০২:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬