ঢাকা ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ১০:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ২৫ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন বাজারে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগের মধ্যে বিশেষ অভিযানে ৫ কেজি পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। বুধবার (২২ জুলাই) উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জব্দ করা মাছ পরে একটি এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস জানান, কালিয়া মাছ বাজার এলাকায় পরিচালিত অভিযানে জব্দ করা পিরানহা মাছ বাজারসংলগ্ন একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। তিনি বলেন, নিষিদ্ধ মাছের চাষ, পরিবহন ও বাজারজাতকরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং বাজার তদারকি অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কালিয়া ও নড়াগাতীর বিভিন্ন হাট-বাজারে দীর্ঘদিন ধরে পিরানহা মাছ বিক্রি হচ্ছে। বিষয়টি জলজ পরিবেশ ও দেশীয় মাছের জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

মৎস্য বিশেষজ্ঞদের মতে, পিরানহা একটি অত্যন্ত আক্রমণাত্মক ও মাংসাশী স্বাদুপানির মাছ। এটি দেশীয় মাছের ডিম, রেণু, পোনা, ছোট মাছসহ বিভিন্ন জলজ প্রাণী খেয়ে প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। এ কারণে বাংলাদেশ সরকার ২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে পিরানহা মাছের চাষ, উৎপাদন, পোনা উৎপাদন, বংশবিস্তার, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও সংরক্ষণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে।

প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুলস, ১৯৮৫-এর সংশোধিত বিধান এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ২০১৭ অনুযায়ী নিষিদ্ধ মাছের চাষ, উৎপাদন, পরিবহন বা বাজারজাতকরণের দায়ে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

এদিকে, স্থানীয় সচেতন মহল কালিয়া ও নড়াগাতীর বিভিন্ন বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ, নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা এবং বাজার তদারকি আরও জোরদারের দাবি জানিয়েছেন। তাদের মতে, আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা গেলে নিষিদ্ধ মাছের বেচাকেনা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

ট্যাগস :

কালিয়ায় বিশেষ অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

আপডেট সময় : ১০:০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬