ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় জাম গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ৫০ বার পঠিত

যশোরের ঝিকরগাছা উপজেলায় জাম গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আসিফ আহমেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (৭ জুন) সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আসিফ ঝিকরগাছা উপজেলার ২ নম্বর মাগুরা ইউনিয়নের কায়েমকোলা দক্ষিণপাড়া গ্রামের মো. আসাদের ছোট ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে আসিফের এক বন্ধু ঝিকরগাছায় তার সঙ্গে দেখা করতে আসেন। পরে তারা দুজন জাম খাওয়ার উদ্দেশ্যে পাশের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের রাণীয়ালী গ্রামে যান। দুপুর ১টার দিকে একটি জাম গাছে ওঠেন আসিফ। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি নিচে পড়ে যান। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি।

ঘটনার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসিফের অকাল মৃত্যুতে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

ঝিকরগাছায় জাম গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০২:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬