ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া
  • আপডেট সময় : ০৯:৩১:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ৫৫ বার পঠিত

খুলনার ডুমুরিয়ায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও সার এবং বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি বলেন, “বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের মুখে হাসি ফোটাতে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিত ভর্তুকি ও পুনর্বাসন সহায়তা দিয়ে যাচ্ছে। খরিপ-২ মৌসুমের এ প্রণোদনা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আমন চাষে আরও উৎসাহিত করবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিও একটি প্রশংসনীয় উদ্যোগ।”

তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি এবং কৃষির উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ডুমুরিয়ার কৃষি উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার। তিনি বলেন, প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা প্রস্তুত করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, এসএ পিপিও আলী হাসান, বিএনপি নেতা শেখ ফহরাদ হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও সভাপতির হাতে কৃষকদের মাঝে উফশী রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

ডুমুরিয়ায় কৃষি পুনর্বাসন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৯:৩১:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬