ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘের সংক্রান্ত অভিযোগকে ভিত্তিহীন দাবি করে মনিরামপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / ৪৩ বার পঠিত

যশোরের মণিরামপুর উপজেলার শালিখা বিল এলাকায় ঘের সংক্রান্ত একটি অভিযোগকে ভিত্তিহীন দাবি করে এবং হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী জমির মালিকরা। রবিবার সকালে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবি-দাওয়া উপস্থাপন করেন। পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশ নেওয়া জমির মালিক টিপু সুলতান, মোতালেব সরদার, মিন্টু রহমান, আব্দুল লতিফ, ইউছুপ আলীর মেয়ে মুক্তা খাতুন এবং অজু মোল্লার স্ত্রী হালিমা বেগমসহ অনেকে জানান, উপজেলার খানপুর ইউনিয়নের ছিলিমপুর বাজারের উত্তর পাশে শালিখা বিলে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ঘের ব্যবসায়ী এম এ হালিম ২২ জন জমির মালিকের কাছ থেকে জমি হারি নিয়ে ঘের তৈরির জন্য ডিড চুক্তি সম্পন্ন করেন।

তাদের অভিযোগ, এ প্রক্রিয়ায় জাহিদ হোসেন ও শুভ নামে দুই ব্যক্তি বাধা দেন। এক পর্যায়ে জাহিদ হোসেন ঘের সংক্রান্ত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করলে প্রশাসন সাময়িকভাবে ঘের প্রস্তুতের কার্যক্রম স্থগিত রেখে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে সমাধানের নির্দেশ দেয়।

পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জমির মালিকদের নিয়ে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও অভিযোগকারী জাহিদ হোসেন কোনো বৈঠকে অংশ নেননি বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, তারা ন্যায্য মূল্যে হারির টাকা গ্রহণ করে এম এ হালিমের সঙ্গে বৈধভাবে জমি ডিড সম্পন্ন করেছেন। তাদের দাবি, জাহিদ হোসেন ও শুভ নামের দুই ব্যক্তি ভিত্তিহীন অভিযোগ তুলে ঘের কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন এবং হয়রানি করছেন।

এ অবস্থার সুষ্ঠু তদন্ত ও দ্রুত সমাধানের পাশাপাশি অভিযোগকারীদের কার্যক্রম যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। একই সঙ্গে প্রশাসনের প্রতি বিষয়টি নিরপেক্ষভাবে নিষ্পত্তির আহ্বান জানান মানববন্ধনকারীরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুক্তভোগীদের সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

ট্যাগস :

ঘের সংক্রান্ত অভিযোগকে ভিত্তিহীন দাবি করে মনিরামপুরে মানববন্ধন

আপডেট সময় : ০৯:৪০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬