ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ৫৩ বার পঠিত

যশোরে এমইপি গ্রুপের উদ্যোগে পরিবেশক, ডিলার ও ব্যবসায়ীদের অংশগ্রহণে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে যশোর শহরের স্টেডিয়াম রোডের পার্ক ভিউ কনফারেন্স রুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।

“একসঙ্গে এগিয়ে চলি, ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সম্মেলনে পরিবেশক, ডিলার ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার, ব্যবসা সম্প্রসারণ, নতুন পণ্যের পরিচিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের ডেপুটি সেলস ম্যানেজার আমানত হোসাইন (আমান)। বিশেষ অতিথি ছিলেন ডিভিশনাল সেলস ম্যানেজার সাইমুন ইসলাম, টেরিটরি সেলস ম্যানেজার আজমল আহমেদ এবং এমইপি গ্রুপের যশোর সদর পয়েন্টের পরিবেশক আলমগীর হোসেন।

সম্মেলনে এমইপি গ্রুপের বিভিন্ন পণ্যের বৈশিষ্ট্য, বাজার সম্প্রসারণের কৌশল, বিক্রয় বৃদ্ধি এবং গ্রাহকসেবার মানোন্নয়ন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পাশাপাশি পরিবেশক ও ব্যবসায়ীদের মতামত গ্রহণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় যশোর বৈদ্যুতিক দোকান মালিক সমবায় সমিতির সভাপতি মুক্তাদুল ইসলাম ডাবলু, সাধারণ সম্পাদকসহ সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বৈদ্যুতিক পণ্যের ব্যবসায়ী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কৃতী পরিবেশক ও ব্যবসায়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া র‍্যাফেল ড্র, ফটোসেশন এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের সম্মেলন ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

যশোরে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬