ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ২০ বার পঠিত

যশোর শহরের রায়পাড়া ইসমাইল কলোনিতে বরাদ্দ পাওয়া জমি দখলের চেষ্টার অভিযোগে সাহেবজান বেডিংয়ের মালিক সামছুদ্দীনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক পরিবার। বুধবার দুপুরে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে রায়পাড়া ইসমাইল কলোনির বাসিন্দা আনোয়ার হোসেন অভিযোগ করেন, তাঁরা তিন ভাই ও এক বোন ছোট থাকা অবস্থায় ভূমিহীন ছিলেন। এ কারণে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে তাঁদের মা খোদেজা বেগমের নামে পাঁচ শতক জমি বরাদ্দ দেওয়া হয়। জমিটি যশোর শহরের ইসমাইল কলোনি প্রাথমিক বিদ্যালয়ের পাশে। বরাদ্দ পাওয়ার পর থেকে তাঁরা ওই জমিতে বসবাস করে আসছেন।

আনোয়ার হোসেনের দাবি, ২০১২ সালে বেজপাড়া আজিমাবাদ কলোনির আশিক নামের এক ব্যক্তি ওই জমির মালিকানা দাবি করে মামলা করেন। সম্প্রতি দড়াটানার সাহেবজান বেডিংয়ের মালিক সামছুদ্দীনও জমিটির মালিকানা দাবি করে তাঁদের উচ্ছেদের চেষ্টা করছেন। এ কাজে তাঁর ছেলে ওমর ফারুকসহ কয়েকজন তাঁদের ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, সামছুদ্দীন বিভিন্ন এলাকায় একাধিক ব্যক্তির জমি দখল করে রেখেছেন এবং প্রভাব খাটিয়ে জমির ভুয়া খতিয়ান ও দলিল তৈরি করেছেন। একই সঙ্গে বেজপাড়া, বকচর ও মুড়লী এলাকায় বিভিন্ন ব্যক্তিকে মামলা ও হামলার মাধ্যমে হয়রানি করার অভিযোগও করেন তিনি।

আনোয়ার হোসেন বলেন, গত ৫ আগস্ট দড়াটানার কহিনুর বেকারিতে হামলা ও দখলের চেষ্টা করা হয়েছিল। এ ঘটনার সঙ্গেও সাহেবজান বেডিংয়ের মালিক সামছুদ্দীন জড়িত বলে তিনি অভিযোগ করেন।

তিনি জানান, জমির মালিকানা নিয়ে তাঁরা আদালতের আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে তাঁদের উচ্ছেদের চেষ্টা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।

সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেনের পরিবারের সদস্যসহ স্থানীয় কয়েকজন ভুক্তভোগী উপস্থিত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে সামছুদ্দীনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্যাগস :

যশোরে জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬