ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে দুই শিক্ষানবিশ এএসপিকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ১২ বার পঠিত

যশোরে মাঠপর্যায়ে ছয় মাসের শিক্ষানবিশকাল (প্রশিক্ষণ) সফলভাবে সম্পন্ন করা দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী দুই কর্মকর্তা হলেন তানভীরুল ইসলাম ও সুশান্ত মুজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। শিক্ষানবিশকাল শেষে নতুন কর্মস্থলে বদলি হওয়ায় যশোর জেলা পুলিশের পক্ষ থেকে দুই কর্মকর্তাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাদের পেশাগত নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। নতুন কর্মস্থলে সততা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তাঁদের উজ্জ্বল কর্মজীবন ও সাফল্য কামনা করেন।

বিদায়ী কর্মকর্তারা যশোর জেলা পুলিশের পক্ষ থেকে পাওয়া সহযোগিতা, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশের জন্য পুলিশ সুপারসহ জেলা পুলিশের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে যশোর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যশোরে দুই শিক্ষানবিশ এএসপিকে বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ১১:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬