ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪২:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ৪৭ বার পঠিত

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৬ জুন) দুপুরে চান্দুটিয়া পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা শিপনের ছেলে রয়েল মাঠে অবস্থানকালে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। একই ঘটনায় আব্দুর রশিদ (৪৫) গুরুতর আহত হন। তিনি চান্দুটিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল প্রায় ৩টার দিকে পশ্চিম মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতের শিকার হন তিনি। পরে এক পাওয়ার ট্রিলারচালক মাঠ থেকে ফেরার পথে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ বর্তমানে পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার জানিয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বজ্রপাতের ঝুঁকি থেকে রক্ষা পেতে আবহাওয়া সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :

যশোরে বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৭:৪২:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬