ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর কারাগারে কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ২৪ বার পঠিত

যশোর জেলা কারাগারে বুকে ব্যথাজনিত কারণে অসুস্থ হয়ে হাবিল উদ্দিন বিশ্বাস (৬৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে হাবিল উদ্দিন অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাঁকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত হাবিল উদ্দিন বিশ্বাসের কয়েদি নম্বর ৮১০৪/এ। তিনি মৃত মইনউদ্দিনের ছেলে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ হাসান বলেন, হাবিল উদ্দিন অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে কারারক্ষীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে বুকে ব্যথাজনিত অসুস্থতার পর তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :

যশোর কারাগারে কয়েদির মৃত্যু

আপডেট সময় : ০৯:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬