ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিপন্ন পরিবেশ, নির্বিকার প্রশাসন

ডুমুরিয়ায় পাটজাত মোড়ক উপেক্ষা করে পলিথিনের ছড়াছড়ি

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া
  • আপডেট সময় : ০১:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ৭৫ বার পঠিত

খুলনার ডুমুরিয়া উপজেলায় নিষিদ্ধ পলিথিন ব্যাগের অবাধ ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী পাটজাত বা চটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক হলেও বাস্তবে বাজারগুলোতে পলিথিনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে।

সরেজমিনে ডুমুরিয়া সদর বাজার, শাহপুর বাজার, চুকনগর বাজার ও থুকড়া বাজারসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, চাল, ডাল, সবজি, মাছসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যই দেদারসে পলিথিন ব্যাগে ভরে বিক্রি করা হচ্ছে। অথচ সরকারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট ১৭টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহারের কথা থাকলেও তা মানা হচ্ছে না।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, পাটের ব্যাগের তুলনায় পলিথিন সস্তা ও সহজলভ্য হওয়ায় ক্রেতারাও এটি বেশি পছন্দ করছেন। ফলে কাঁচাবাজারে পাটজাত ব্যাগের ব্যবহার প্রায় অনুপস্থিত।

পরিবেশবিদদের মতে, অপচনশীল হওয়ায় পলিথিন দীর্ঘদিন মাটিতে থেকে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। ডুমুরিয়ার বিভিন্ন নালা, ড্রেন ও জলাশয় এখন পলিথিনে ভরাট হয়ে পড়েছে, যার ফলে সামান্য বৃষ্টিতেই কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এছাড়া কৃষিজমিতে পলিথিন জমে থাকায় মাটির স্বাভাবিক উর্বরতা ও বাতাস চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, যা স্থানীয় কৃষি উৎপাদনের জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করছে।

এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। শিগগিরই প্রধান বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার বলেন, পরিবেশ রক্ষায় পলিথিন বন্ধ এবং পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা তাদের অগ্রাধিকার। এজন্য সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত অভিযান চালানো হবে বলেও তিনি জানান।

স্থানীয়রা জানান, সম্প্রতি বাজারে নির্মিত ড্রেনেও পলিথিন জমে গিয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের জলাবদ্ধতার কারণ হতে পারে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন তারা।

ট্যাগস :

বিপন্ন পরিবেশ, নির্বিকার প্রশাসন

ডুমুরিয়ায় পাটজাত মোড়ক উপেক্ষা করে পলিথিনের ছড়াছড়ি

আপডেট সময় : ০১:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬