সংবাদ শিরোনাম :
শার্শায় ১৫ বোতল নেশাজাতীয় সিরাপসহ নারী আটক
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:১৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ৮ বার পঠিত

যশোরের শার্শা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫ বোতল নেশাজাতীয় সিরাপসহ শারমিনা খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করা হয়েছে। আটক শারমিনা খাতুন উপজেলার অগ্রভূলাট দক্ষিণপাড়া গ্রামের নবিউল ইসলামের স্ত্রী।
বুধবার (২৯ জুলাই) শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার অগ্রভূলাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে নবিউল ইসলামের বসতবাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে মহিলা পুলিশের সহায়তায় শারমিনা খাতুনকে আটক করা হয়। এ সময় রান্নাঘর থেকে ১৫ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ট্যাগস :
























