ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ১০ বার পঠিত

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোদাচ্ছের রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) মাগরিবের নামাজের আগে রূপদিয়া বাজারের পূর্ব মাথার মুনসেফপুর মোড়ে এ ঘটনা ঘটে। হামলায় আহত হলেও তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি না হয়ে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

মোদাচ্ছের রহমান জানান, রূপদিয়া বাজারে হারুনের চায়ের দোকানের সামনে অবস্থানকালে রনি নামে এক যুবক হঠাৎ লোহার পাইপ দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। হামলার পর অভিযুক্ত রনি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রাজনৈতিক প্রতিহিংসার জেরেই তার ওপর এ হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তবে এ ঘটনায় অভিযুক্ত রনির বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

ট্যাগস :

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ

আপডেট সময় : ০১:৫৫:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬