যুব সমাবেশ সফল করতে কাশিমপুর ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা
- আপডেট সময় : ১১:০৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ৯ বার পঠিত

আগামী ১ আগস্ট যশোর জেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশ সফল করার লক্ষ্যে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে কাশিমপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কাশিমপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাস্টার তাইজেল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান মধু।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুর রহমান মধু বলেন, আগামী ১ আগস্টের যুব সমাবেশকে সফল করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, প্রতিটি ইউনিট থেকে ব্যাপক সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করা গেলে সমাবেশ সফল হবে। এজন্য সাংগঠনিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম খা, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, বিএনপি নেতা আসাদুজ্জামান বাবু, যুবনেতা জুয়েল হোসেন, স্বপনসহ বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।
সভায় আগামী ১ আগস্টের যুব সমাবেশে কাশিমপুর ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিক প্রস্তুতি, যাতায়াত ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সমাবেশ সফল করতে নেতাকর্মীদের করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।























