ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিয়ানীতে স্কাউট গ্রুপ সভাপতি ও সম্পাদক ওয়ার্কশপ অনুষ্ঠিত

ইয়ার আলী, গোপালগঞ্জ
  • আপডেট সময় : ০৯:১৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ৫০ বার পঠিত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে ‘স্কাউট গ্রুপ সভাপতি ও সম্পাদক ওয়ার্কশপ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ স্কাউটস, কাশিয়ানী উপজেলার আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা। তিনি বলেন, “স্কাউটিংয়ের মাধ্যমে তরুণদের দেশপ্রেম, নেতৃত্ব ও মানবসেবার চেতনায় গড়ে তুলতে হবে। আগামীর আদর্শ নাগরিক তৈরিতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস, কাশিয়ানী উপজেলার সভাপতি শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, কাশিয়ানী উপজেলা স্কাউটস দলনেতা ফুরকান শরিফ টিটন এবং উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন খান।

বক্তারা উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন, নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা এবং শিক্ষার্থীদের সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, সহমর্মিতা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখে।

ওয়ার্কশপে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের স্কাউট গ্রুপের সভাপতি ও সম্পাদকরা অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

কাশিয়ানীতে স্কাউট গ্রুপ সভাপতি ও সম্পাদক ওয়ার্কশপ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:১৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬