ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল পৌরসভা নির্বাচন: যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ২৩ বার পঠিত

আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ জোরদার করেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। প্রতিদিনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি তিনি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।

গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ সাধারণ মানুষ, বয়োজ্যেষ্ঠ নাগরিক, স্থানীয় ব্যবসায়ী এবং যুবসমাজের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত শোনেন। এ সময় সর্বস্তরের মানুষের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া ও আন্তরিক অভ্যর্থনা পান। অনেক স্থানে তাকে রিকশা ও ভ্যানচালকদের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। পাশাপাশি তিনি বাড়ি বাড়ি গিয়ে বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষের হাতে নিজের উন্নয়ন পরিকল্পনা ও অঙ্গীকারসম্বলিত লিফলেট তুলে দেন।

গণসংযোগের সময় নিজের পরিকল্পনার কথা তুলে ধরে ইমদাদুল হক ইমদাদ বলেন, “বেনাপোলকে একটি আধুনিক, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। স্বাস্থ্যসেবার উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, টেকসই ড্রেনেজ ব্যবস্থা এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমি জনগণের সেবক হয়ে কাজ করতে চাই।”

তার এই গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় ভোটারদের অনেকেই। তারা বলেন, সম্ভাব্য প্রার্থীদের সরাসরি মানুষের দ্বারে গিয়ে মতবিনিময় এবং উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার উদ্যোগ প্রশংসনীয়। গণসংযোগে স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

ট্যাগস :

বেনাপোল পৌরসভা নির্বাচন: যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ

আপডেট সময় : ০৭:৩০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬